Saturday, 4 April 2015

৩য় পর্বঃ জান্নাতী সেবকরা

* জান্নাতের সেবকরা সর্বদা কিশোর বয়সী হবে।

* জান্নাতীদদের সেবক সর্বদা মোতির ন্যয় সুন্দর হবে।

* জান্নাতীদের সেবক এত চৌকশ হবে যে, চলতে ফিরতে মনে হবে যেন বিক্ষিপ্ত মুক্তা।
"তাদের নিকট ঘোরাফেরা করবে চির কিশোরেরা।আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মনিমুক্তা।"( সুরা দাহরঃ ১৯)

* জান্নাতীদের সেবক ধুলাবালি থেকে পরিচ্ছন্ন মোতির ন্যায় হবে।
" সুরক্ষিত মতি সদৃশ কিশোরেরা তাদের সেবায় ঘুরাফেরা করবে।"( সুরা তুরঃ২৪)

* মুশরেকদের নাবালক বয়সে মৃত্যুবরনকারী কিছু বাচ্চা জান্নাতীদের সেবক হবে।

আনাস বিন মালেক (রাঃ) থেকে বর্নিত, তিনি বলেন,আমি রাসুলুল্লাহ (সাঃ) জিজ্ঞেস করলাম
"মুশরেকদের বাচ্চা সম্পর্কে, যে তাদের পাপ নেই যে কারনে জাহান্নামের শাস্তি ভোগ করবে বা এমন কোন সওয়াবও নেই যার কারনে জান্নাতে বাদশা হবে।তাহলে তাদের কি হবে? তিনি উত্তরে বলেন,তারা জান্নাতীদের খাদেম হবে।"( আবু নুয়াইম ওধাবু ইয়ায়লা)

No comments:

Post a Comment