* জান্নাতীরা দুর্লভ ও মুল্যবান রেশমী বিছানায় হেলান দিয়ে স্বীয় বাগান ও ঘরে বসবে।
আল্লাহপাক বলেন,"তথায় তারা রেশমের আস্তর বিশিষ্ট্য বিছানায় হেলান দিয়ে বসবে।উভয় উদ্যানের ফল তাদের নিকট ঝুলবে।অতএব তোমরা উভয়ে প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।" ( সুরা আর-রাহমানঃ ৫৪-৫৫)
* জান্নাতীরা সামনা-সামনি রাখা খুব সুন্দর খাটে বসবে।
"তারা শ্রেনীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে।আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব।" (সুরা তূরঃ ২০)
* তারা খাটে বসে চাহিদামত পানাহারে আত্মতৃপ্তি লাভ করবে।
"তাদের জন্য রয়েছে নির্ধারিত রুযি।ফলমুল এবং তারা হবে সম্মানিত। নেয়ামতের উদ্যানসমূহ।মুখোমুখি হয়ে আসনে আসীন,তাদের ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পান পাত্র।সুশুভ্র যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যাথারর উপাদান নেই।আর তারা তা পান করে মাতালও হবে না।" ( সুরা সাফফাতঃ ৪১-৪৭)
* সোনা,রুপা ও জহরের মুল্যবান পাথর দিয়ে তৈরি আসনসমুহে পরস্পরেরর সামনে বসে জান্নাতীরা সুরা পাত্র পানের আগ্রহ করবে।
"অগ্রবর্তী গনতো অগ্রবর্তীই।তারা নৈকট্যশীল,অবদানের উদ্যানসমুহে,তারা একদল পুর্ববর্তীদের মধ্য থেকে এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য থেকে,স্বর্নখচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।তাদের পাশে ঘুরাফেরা করবে চির কিশোরেরা।পান পাত্র কুঁজা ও খাটি সুরাপূর্ন পেয়ালা হাতে নিয়ে,যা পান করলে তাদের শির পীড়া হবে না,বিকারগ্রস্তও হবে না।" (সুরা ওয়াক্বিয়াহঃ ১০-১৯)
* কোন কোন আসন উঁচু স্তরে থাকবে,যা মখমল ও নরম কার্পেটের তৈরি খুব সুন্দর বিছানা ও মুল্যবান বালিশ সজ্জিত থাকবে।জান্নাতীরা যেখানে খুশি তাদের বৈঠকখানা স্থাপন করবে।
"তথায় থাকবে উন্নত,সুসজ্জিত আসন এবং সংরক্ষিত পানি পাত্র।সারি সারি গালিচা আর বিস্তৃতি বিছানো কার্পেট।" ( সুরা গাসিয়াঃ ১৩-১৬)
*জান্নাতীরা ঘনছায়াময় স্থানে মসনদ স্থাপন করে,স্বীয় স্ত্রীদের সাথে আনন্দময় আলাপচারিতায় মেতে উঠবে।
"এ দিন জান্নাতীরা আনন্দে ব্যাস্ত থাকবে।তারা ও তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় আসনে হেলান দিয়ে।" ( সুরা ইয়াছিনঃ ৫৫-৫৬)
No comments:
Post a Comment