Saturday, 28 February 2015

বিয়ে-সচ্ছলতার একটি চাবিকাঠি

"তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সতকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।" (সূরা নুরঃ ৩২)

এই আয়াতের মাধ্যমে সাহাবি গণ একে অপরকে বিয়ে করতে উতসাহিত করতেন। আবু বকর আস-সিদ্দিক(রাঃ) বলেছেন- "আল্লাহ্ বিয়ের ব্যাপারে তোমাদের যে নির্দেশ দিয়েছেন তা মান্য কর। তাহলে তিনি তোমাদেরকে স্বচ্ছল করে দেয়ার যে ওয়াদা করেছেন তা পূর্ণ করবেন। " তারপর তিনি এই আয়াতটি পাঠ করতেন।

উমার ইবন আল খাত্তাব(রাঃ) বলেছেন- " বিয়ের মাধ্যমে স্বচ্ছলতা তালাশ কর" বর্ণিত আছে যে তিনি আরো বলেছেন-" আমি এমন অদ্ভূত লোক আর দেখিনি যে বিয়ের মাধ্যমে স্বচ্ছলতা তালাশ করেনা অথচ আল্লাহ্ ওয়াদা করেছেন যে-- "তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছলকরে দেবেন।"

তাহলে আল্লাহর বান্দাগণ কে আপনাদের বিয়ে করা থেকে আটকে রেখেছে?? আল্লাহর ওয়াদা কি আপনাদের জন্য যথেষ্ট নয়?? তবে কি আপনারা স্বচ্ছল হতে চান না?? এবং আপনি কি জানেন না যে রসূল (সাঃ) বলেছেন- "তিন ব্যক্তির আল্লাহর উপর হক রয়েছে যে তিনি তাদের সাহায্য করবেন।
১) যে চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে চায়
২)যে দাস মুক্ত হতে চায়(তার মনিবকে পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী অর্থ দিয়ে) এবং
৩)যে আল্লাহ্র রাস্তায় জিহাদ করে। " (আত-তিরমিযী ১/৩১১,ইমাম তিরমিযী এবং শায়খ আল আলবানী হাদিসটিকে হাসান ঘোষণা দিয়েছেন)

উল্লেখিত আয়াতটি সম্পর্কে আল্লামা আস সাদি(রঃ) বলেন- "নিকটাত্মীয় এবং দায়িত্বশীল সকলের উপর এটি দায়িত্ব যে যাদের বিয়ে করা প্রয়োজন তাদের সাহায্য করা ও তা নিশ্চিত করা" আর"...তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন।..."আয়াতের এই অংশ সম্পর্কে তিনি বলেন -"

সুতরাং তোমরা এই ভুল ধারণার কারণে বিয়ে থেকে বিরত থেকোনা যে বিয়ে করলে তোমরা দরিদ্র হয়ে পড়বে।এই আয়াতটি আল্লাহর পক্ষ হতে বিয়ে করার জন্য শক্ত অনুপ্রেরণা এবং ওয়াদা যে বিবাহিতদেরকে(অবশ্যই যারা সহিহ নিয়তে করে) তিনি দারিদ্র হতে মুক্ত করে স্বচ্ছল করে দেবেন।

No comments:

Post a Comment